Showing posts with label Bangali sobji recipe. Show all posts
Showing posts with label Bangali sobji recipe. Show all posts



পহেলা বৈশাখ। দেশজুড়ে নানা আয়োজন চলছে বাংলা নববর্ষ উদযাপনে। সাম্প্রতিককালে পান্তা-ইলিশ পহেলা বৈশাখের উত্সবের প্রধান অনুষঙ্গে পরিণত হয়েছে।প্রাণের উচ্ছাসে বছর ঘুরে আসে পহেলা বৈশাখ। প্রতিবার এই দিনকে ঘিরে বাঙালি জাতি আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠান। থাকে নান ধরনের খাবার দাবার। যার মধ্যে হাল আমলে পান্তা ইলিশ আবশ্যক। সাধারণত লবণ, কাচা মরিচ ও পেঁয়াজ মিশিয়ে পান্তা ভাত খাওয়া হয়, অনেকেই আবার এর সাথে আলু ভর্তা,বেগুন ভর্তা,ডাউল ভর্তা,শুটকি ভর্তা বা সরিষার তেল দিয়ে পান্তা ভাতের রুচি বৃদ্ধি করে থাকে।




শহরের রাধুনীরা আর কোন ভর্তা বানাতে চান না। কারন ভর্তা বানাতে একটু কষ্ট বেশী। আলু ভর্তায় কম কষ্ট বলে কিছু পরিবারে এখনো আলু ভর্তা বানানো হয়। অন্য নানান পদের ভর্তা গুলো বলতে গেলে হারিয়ে যাচ্ছে! বিশেষ করে পাটাপূতায় বাটা ভর্তা গুলোর দিন এখন আর নাই! তাই আজ আমি কালোজিরার ভর্তা কিভাবে তৈরী করতে হয় সেটাই দেখাব।

উপকরন: কালোজিরা, পেয়াজ, রসুন, শুকনা মরিচ, লবন, ও সরিষার তেল।

Video Source By- Healthy Foods Healthy Life


বাঙালিরা কম বেশি সবাই ভর্তা খেতে পছন্দ করে। হরেক রকমের ভর্তা শুনেই জিভে পানি চলে আসে। বিশেষ করে সবজির ভর্তাগুলো সুস্বাদু তো বটেই, সাথে স্বাস্থ্যকরও। শুধুমাত্র ভর্তা দিয়েই অর্ধেক ভাত খেয়ে ফেলা যায় যদি তা মজাদার হয়। চলুন তাহলে জেনে নেই মজাদার মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপি। তাহলে শুরু করা যাক।


উপকরন: মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ, রসুন, পেয়াজ, লবন, সরিষার তেল ও সয়াবিন তেল।
Video Source By- Healthy Foods Healthy Life

নরম রুটি

তুলতুলে রুটি বানানোর রেসিপি। অনেকেই ভাবতে পারেন এই রুটি বানানো একটা ব্যাপার হলো ? কিন্তু যারা কখনোই রান্না পারে না কিংবা মা এর কাছ থেকে শেখা হয়নি তাদের জন্য বিশাল এক ব্যাপার। বিশেষ করে রুটি গোল করতে। কিন্তু বানাতে বানাতে একটা সময় গোল হয়। কিন্তু তারপরেও একটা সমস্যা রয়ে যায়। রুটি অনেক শক্ত হয়ে যায়। তাই আজ দেখে নিন কিভাবে রুটি নরম করে বানাতে হয়।


উপকরন: ময়দা, লবন, ইষ্ট, টকদই, গরম পানি, ও তেল।
Video Source By- Healthy Foods Healthy Life

দুপুরে গরম গরম ভাত বা পোলাও এর সাথে রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হলে কিন্তু জমবে বেশ। মজাদার এই দেশি খাবারটির রেসিপি জেনে রাখলে সময় মতো আপনিও রান্না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। দেখে নেয়া যাক মজাদার রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তৈরির পুরো প্রণালী।


উপকরন: কাতলা মাছের মাথা, পেয়াজ কুচি, কাঁচা মরিচ, আদা বাটা, রসুন বাটা, সাদা এলাচ, দারচিনি, পাঁচফোরন, জিরার গুড়া, গুড়া মরিচ, লবন, হলুদ, ও তেল।

Video Source By- Healthy Foods Healthy Life

যারা চট জলদি অল্প পরিশ্রমে মিষ্টি খাবার তৈরি করতে চান তাঁরা বানিয়ে ফেলতে পারেন পাউরুটির শাহী টুকরা। মজাদার এই মিষ্টি খাবারটি খুব অল্প সময়ে বানিয়ে পরিবেশন করা যায় এবং খেতেও খুব সুস্বাদু। তাই মেহমান এলে মেহমানের সাথে গল্পের ফাঁকেই তৈরি করতে পারবেন সুস্বাদু শাহী টুকরা। তাহালে দেখে নিন।

উপকরন: পাউরুটি, কাজু বাদাম, কাঠ বাদাম, পেস্তা বাদাম, চিনি, দুধ, গুড়া দুধ, সাদা এলাচ, ও তেল।


দাওয়াতের টেবিলে মুখরোচক খাবারের সঙ্গে শাহী ফিরনি ডেজার্ট হিসেবেও পরিবেশন করতে পারেন। যদি ঘরে নিজেই তৈরী করতে চান তাহলে সহজেই করে নিতে পারেন এই রেসেপিটি। তাহলে শুরু করা যাক?


উপকরন: আতব চাল, চিনি, গরুর দুধ,গুড়া দুধ, ও গোটা এলাচ।

Video Source By- Healthy Foods Healthy Life

 বৈশাখের দিনে টেবিলে থাকা চাই বাঙালি খাবারের আয়োজন। নববর্ষে অতিথি আপ্যায়নের জন্য খুব সহজেই মজাদার টাকি মাছের ভর্তা বানিয়ে ফেলতে পারেন। জেনে নিন কীভাবে বানাবেন টাকি মাছের ভর্তা। তাহলে দেখে নিন ভর্তা রেসেপিটি।


উপকরন: টাকি মাছ, শুকনা মরিচ, আদা, রসুন, পেয়াজ কুচি, লবন, হলুদ, জিরার গুড়া, সয়াবিন তেল ও সরিষার তেল।

Video Source By- Healthy Foods Healthy Life
খাজা রেসেপি

গাম্য মেলাগুলোর সাথে একরকম হারিয়েই গিয়েছে এই খাজা। আমার ধারণা অনেকে এই মজাদার দেশী স্ন্যাকটার নামও শোনেনি। এত মজার একটা খাবার/মিষ্টি খাজা, কিন্তু এখন আর আগের মতো জনপ্রিয়তা নেই বা বাজারে এটার তেমন একটা উপস্থিতি নেই। খাজা বানানোর খুব সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারাও চাইলে অসম্ভব মজার এই রেসেপিটি অতি সহজে বানিয়ে নিতে পারেন।


উপকরন: ময়দা, কর্ণফ্লাওয়ার, লবন, চিনি, পানি ও তেল।
Video Source By- Healthy Foods Healthy Life

গ্রাম বাংলায় কোন উৎসব বা মেলা আসলেই এই গজা বা মুরালী দেখতে পাওয়া যায় । তবে এখন প্রায় সবখানেই গজা বা মুরালী দেখতে পাওয়া যায়। আজ আমি গ্রাম বাংলার মজাদার এক রেসেপি গজা বা মুরালী নিয়ে হাজির হলাম তাহলে শুরু করা যাক।


উপকরন: ময়দা, ঘি, চিনি, বেকিং সোডা,  লবন ও তেল।

Video Source By- Healthy Foods Healthy Life


উচ্চ পুষ্টিমান সম্পন্ন খাবার গরুর কলিজা ভুনা খেতে অত্যন্ত সুস্বাদু।  কলিজা ভুনা খুবই সুস্বাদু ও সুস্বাস্থ্যকর একটি খাবার। কলিজা ভুনার কথা শুনলেই জিভে জল আসে না এমন মানুষ খুব কম আছে। পরিবারের সবার কাছেই কলিজা অনেক পছন্দের ।


উপকরন: গরুর কলিজা,  গোটা জিরা, গোটা শুকনা মরিচ, দারচিনি, সাদা এলাচ, পেয়াজ কুচি, পেয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবন, হলুদ, গুড়া মরিচ ও তেল।

Video Source By- Healthy Foods Healthy Life

প্রণালী: প্রথমে প্যানে তেল দিয়ে একে গোটা জিরা, গোটা শুকনা মরিচ, দারচিনি, সাদা এলাচ, পেয়াজ কুচি, পেয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবন, হলুদ, গুড়া মরিচ দিয়ে ভেজে নিন। তারপর গরুর কলিজা দিয়ে কসিয়ে রান্না করে নিন কলিজা গুলো। পানি দিয়ে সিদ্দ করে কসিয়ে ভুনিয়ে নিন ভুনা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।


বথুয়া হচ্ছে মুলত এটি একটা আগাছা; সেই সাথে এটি একটি শীতকালীন জনপ্রিয় শাক। গ্রাম বাংলায় বথুয়া শাক বিভিন্ন রোগ সারাতে ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দামে খুব বাজারেও কিনতে পাওয়া যায়।


উপকরন: বথুয়া শাক, লবন, পেয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, রসুন ও তেল।
Video Source By- Healthy Foods Healthy Life


আমাদের খাবারের তালিকায় একটা বিশেষ জায়গা দখল করে রয়েছে বেগুন। শুধু ভর্তা, ভাজি বা ঝোল নয়, বেগুন দিয়ে তৈরি করা যায় মেইন ডিশ। তো চলুন দেখে নিই কীভাবে বানাবেন মজাদার টক মিষ্টি বেগুন ভুনা।


উপকরন: বেগুন, পেয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, পাঁচফোরন, লবন, হলুদ, গুড়া মরিচ, কাঁচা মরিচ, গুড়া জিরা, ও তেল।
Video Source By- Healthy Foods Healthy Life


শীতশেষে টক মিষ্টি দেশী কুল / বরই মন টানে সবার। সে বড়ইয়ের টক-ঝাল-মিষ্টি আচার হলে জিভে জল ধরে রাখা দায়। আজ আপনাদের জন্য রইল মনকাড়া স্বাদের টক-ঝাল-মিষ্টি বড়ই আচারের সহজ রেসিপি। তাহলে শুরু করা যাক।


উপকরন: শুকনা বরই, পাঁচফোরন, রসুন বাটা, পেয়াজ কুচি, গুড়, শুকনা গুড়া মরিচ, হলুদ, লবন, গোটা শুকনা মরিচ, গরম মসলার গুড়া,ও তেল।
Video Source By- Healthy Foods Healthy Life

গরু মাংস আলু ঝোল. গরুর মাংস নানান পদের রান্না আছে। আমার মনে হয় কয়েক হাজার ধরনের রান্না করা যায় গরুর মাংস। তাই আজকের রেসেপি আলু দিয়ে গরুর মাংসের ঝোল নিয়ে তাহলে শুরু করা যাক।


উপকরন:গরুর মাংস, আলু, পেয়াজ, রসুন বাটা, আদা বাটা, লবঙ্গ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লবন, হলুদ, গুড়া মরিচ, গরম মসলার গুড়া, গরুর মাংসের মসলা, কাঁচা মরিচ, গোটা রসুন ৩ টা, ও তেল।
Video Source By- Healthy Foods Healthy Life


শীতকালে একটু ভাজাপোড়া খেতে সবারই ভাল লাগে। আলুর চপ, ফুলকপির চপ, পেঁয়াজু কত রকমের পাকাড়োই তো তৈরি করে থাকেন। এইবার একটু ভিন্নধর্মী পাকোড়া তৈরি করে নিন। সুজি ও সবজি দিয়ে তৈরি এই পাকোড়াটি হতে পারে বিকেলের নাস্তা আবার হতে পারে হুটহাট অতিথির নাস্তাও। আসুন তাহলে দেখে নিন এই রেসেপিটি।


উপকরন:সুজি, পেয়াজ কুচি,মটরশুটি, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি, গাজর কুচি, পেয়াজের পাতা কুচি, চাটনির মসলা, লবন, গুড়া মরিচ, হলুদ গুড়া, আদা বাটা, রসুন বাটা, বাধাকপি কুচি, আলু কচি, ও তেল।
Video Source By- Healthy Foods Healthy Life


মাছ ভুনা সবার প্রিয় খাবার। গরম ভাতের সঙ্গে মাছ ভুনা খেতে অসাধারণ। প্রতিদিন একই রকম মাছের তরকারি খেতে বিরক্ত লাগে। তাই রান্নাতে দরকার ভিন্ন কৌশল, যা ছোট-বড় সবার ভালো লাগবে। চলুন, দেরি না করে জেনে নিই সুস্বাদু শোল মাছ ভুনার রেসিপিটি।  শুরু করা যাক।

উপকরন: শোল মাছ,  পেয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ, গোটা জিরা, লবন, হলুদ, গুড়া মরিচ, ও তেল।

Video Source By- Healthy Foods Healthy Life


শীতশেষে টক মিষ্টি দেশী কুল / বরই মন টানে সবার। সে বড়ইয়ের টক-ঝাল-মিষ্টি আচার হলে জিভে জল ধরে রাখা দায়। আজ আপনাদের জন্য রইল মনকাড়া স্বাদের টক-ঝাল-মিষ্টি বড়ই আচারের সহজ রেসিপি। তাহলে শুরু করা যাক।


উপকরন: কাঁচা বরই, পাঁচফোরন, রসুন বাটা, পেয়াজ কুচি, চিনি, শুকনা গুড়া মরিচ, হলুদ,গোটা শুকনা মরিচ, ও সরিষার তেল।
Video Source By- Healthy Foods Healthy Life

অমলেট মানেই ডিম! কিন্তু যারা মাছ-মাংস খান না, কিংবা যারা ডায়েট করছেন বলে ডিম খেতে চান না? তাঁদের জন্যও রয়েছে উপায়। সাধারণ পাউরুটি দিয়েই তৈরি করে ফেলুন দারুণ মজার ব্রেড অমলেট, তাও মাত্র ১০ মিনিটেই। তাহলে শুরু করা যাক


উপকরন: পাউরুটি, ডিম, লবন, গোলমরিচ, ও তেল।




 আজ মাছ বা মাংস না, বরং সবজি কাটলেট বানানো শিখে নিন। ভেজিটেবল কাটলেট. শীতের মজাদার এবং ভীষণ পুষ্টিকর সবজি দিয়ে ভেজিটেবল কাটলেট বানিয়ে ফেললে কেমন হয় বলুন তো! স্বাস্থ্যকর সবজি সুস্বাদু খাবার হিসেবে খেতে নিশ্চয়ই আপনার ভালো লাগবে।  বড়দের পাশাপাশি বাচ্চাদের ও ভালো লাগবে এই রেসেপিটি তাহলে দেখে নিন।


উপকরন: আলু সেদ্দ, পেয়াজ কুচি, গাজর কুচি, বাঁধাকপি, মটরশুটি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, লবন, হলুদ,জিরার গুড়া, ধনেপাতা,  চাটনির মসলা, ডিম, ব্রেডক্রাম্ব, গুড়া মরিচ, ও তেল।

Video Source By- Healthy Foods Healthy Life

Contact Form

Name

Email *

Message *

Popular Posts